Thursday, October 6, 2016

Presidency Cooperative Society

নিয়ম কানুন 

১. যে কোন সদস্য এক বা একাধিক হিসাব খুলতে পারবে যেখানে প্রতিটি হিসাবের জন্য তাকে ১০০০০ টাকা করে দিতে হবে।

প্রত্যেক সদস্যকে হিসাব খোলার সময় প্রতিটি হিসাবের জন্য অতিরিক্ত ২০ টাকা চার্জ প্রদান করতে হবে।

৪. প্রত্যেক সদস্য তাদের নিজ দায়িত্বে চলতি মাসের ১০ তারিখের মধ্যে তাদের মাসেক চাঁদা এরিয়া ম্যানেজার, সহকারী এরিয়া ম্যানেজার অথবা ম্যানেজারের নিকট প্রদান করবে।
৫. যে কোন সদস্য অগ্রিম চাঁদা প্রদান করতে পারবে কিন্তু সে চলতি মাসের মোট টাকা অনুযায়ী তার লাভ পাবে। অতিরিক্ত টাকার জন্য সে কোন অতিরিক্ত লাভ পাবে না।
৬. যদি কোন সদস্য নির্দিষ্ট সময়ে টাকা দেতে ব্যর্থ হয় তাহলে তাকে ৩০ টাকা জরিমানা দিতে হবে, যা প্রতি মাসের জন্য আলাদাভাবে যোগ হবে।
৭. যদি কোন সদস্য পর পর ৩ মাস চাঁদা দিতে ব্যর্থ হয় তাহলে সে PCS এর পক্ষ থেকে একটি নোটিশ পাবে।নোটিশ পাওয়ার পর যদি কোন সদস্য তার মোট মাসিক চাঁদা জরিমানাসহ ম্যানেজারের নিকট পরিশোধ করতে না পারে তাহলে তার হিসাব বন্ধ করে দেওয়া হবে এবং সে কোন টাকা ফেরত পাবে না।
৮. যদি কোন সদস্য তার হিসাব বন্ধ করতে চায় তাহলে তাকে অবশ্যই অন্তত ১ বছর তার হিসাব চালু রাখতে হবে। ১ বছর পর সে PCS এর বার্ষিক সভায় একটি আবেদনপত্র জমা দিয়ে লাভসহ তার সমস্ত টাকা উত্তোলন করতে পারবে।
৯. এক বছর পর যদি কোন সদস্য তার হিসাব প্রত্যাহার করতে চায় তাহলে তাকে চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র জমা দিতে হবে। PCS অতি শীঘ্র (২ থেকে ৩ মাস) তার লাভসহ সমস্ত টাকা দেওয়ার চেষ্টা করবে তবে এইক্ষেত্রে তাকে তার মোট টাকার ১০% জরিমানা দিতে হবে। জরূরী ক্ষেত্রে (১৫ দিন) সেই সদস্যকে তার মোট টাকার ১৫% জরিমানা দিতে হবে।
১০. PCS সংস্থাটি ৫ জন কমিটি মেম্বার দ্বারা চালিত, যেখানে একটি চেয়ারম্যান (CM), সেক্রেটারি, জেনারেল ম্যানেজার (GM), সহকারী জেনারেল ম্যানেজার (AGM) এবং ইনফরমেশন ম্যানেজার (IM) পদ থাকবে। এই সকল পদ ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে।

 

No comments:

Post a Comment